খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া দুটি কেন্দ্রের শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ মে) রাত ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার অনীক চৌধুরী। স্থগিত কেন্দ্রের ফলাফলসহ ঘোষিত ফলাফলে কৈ মাছ প্রতীকের প্রার্থী সুপার জ্যোতি চাকমা ৮হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আনারস প্রতীকের সাথোয়াই অং মারমা পেয়েছেন ৬ হাজার ৮৩ ভোট। মোট কাস্টিং ভোট ১৫ হাজার ২১৫ ভোট। বাতিল ভোটের সংখ্যা […]