ভারতের রাষ্ট্রপতি ভবনে একটি বড় আকারের বিড়াল জাতীয় প্রাণীর অস্পষ্টভাবে ঘুরে বেড়ানোর ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অস্পষ্টভাবে দেখা যাওয়ায় ঠাহর করা সম্ভব হচ্ছে না যে প্রাণীটি একটি বড় আকারের বিড়াল, না কি চিতাবাঘ। ভাইরাল হওয়া ১২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে, মন্ত্রিসভার শপথ গ্রহণ সংক্রান্ত অনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি ভবনের লনে বিজেপি এমপি দুর্গা দাস প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, সে সময় তাদের পেছনে ভবনের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে প্রাণীটি। মাত্র দুই কি তিন সেকেন্ডের জন্য অস্পষ্টভাবে […]