বাংলাদেশের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সুসংবাদ দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। আপাতত চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাত বন্ধ হয়েছে। একই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের উপরেও বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হয়েছে আপাততভাবে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১০ টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বাংলাদেশের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য এই সুসংবাদ জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়েছে, যদি আজ রাতে খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত না […]