ব্যবসায়িক প্রতিষ্ঠানে বড় অংকের হিসেব মেলাতে গিয়ে অনেকে হিমশিমে পড়েন। দিনরাত মাটি হওয়ার পরও শেষমেষ পাওয়া যায় না কাঙ্ক্ষিত ফলাফল। শুধু কি ব্যবসায়িক প্রতিষ্ঠান? ব্যক্তিগত ডকুমেন্ট, পরিসংখ্যানিক তথ্য আর লজিক্যাল ক্যালকুলেশনেও হিসাবকে কম সময়ে সমাধান করতে আমাদের টেনশন থাকে প্রতিনিয়ত। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) তরুণ শিক্ষার্থীদের আগামী দিনের কর্মক্ষেত্রে আরও দক্ষ করে গড়ে তুলতে অনুষ্ঠিত হলো ‘অ্যাডভান্সড এক্সেল’ শীর্ষক দিনব্যাপি কর্মশালা। সম্প্রতি নগরীর জামাল খান ক্যাম্পাসের মাল্টিমিডিয়া ল্যাবে সিআইইউ ইনট্রিনসিক ফাইন্যান্স ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কর্মশালার আয়োজন করে। […]