৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগ্রেডের টাস্কফোর্স ৪ এর রাঙ্গুনিয়া ক্যাম্পের কমান্ডার লেফট্যান্যান্ট কর্নেল মিরাজুল ইসলাম বলেন, “বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য সেনাবাহিনী টহল জোরদার করবে। সকল মন্দিরে সিসিটিভি ক্যামরা নিশ্চিত করতে হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে দৃষ্টি রাখতে হবে। ” রাঙ্গুনিয়ায উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিশেষ সভা ও মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি একথা বলেন। মঙ্গলবার ( ১৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। দিকনির্দেশনামূলক […]