আগামী দশ বছরে বাংলাদেশকে ১ বিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি, যার মধ্যে চলতি বছর ১৫ মিলিয়ন ইউরো অন্তর্ভুক্ত থাকবে। এই সহায়তা নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যবহার করা হবে। এ কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রস্টারের সঙ্গে বৈঠকের পর পরিবেশ উপদেষ্টা এ কথা জানান। উভয় দেশই বেসরকারি খাত, গবেষণা প্রতিষ্ঠান, একাডেমিয়া এবং সুশীল সমাজের মতো নন-স্টেট অ্যাক্টরদের সঙ্গে জ্ঞান বিনিময় এবং সহযোগিতা […]