কক্সবাজারের পেকুয়ায় চিকিৎসকের ভুলে এক নবজাতকের মৃত্যুর অভিযোগে চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর পেকুয়া বাজারস্থ ফোরকান হাসপাতালে এ ঘটনাটি ঘটে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে মৃত নবজাতকের বাবা পেকুয়া সদরের ৫ নম্বর ওয়ার্ডের শেখেরকিললাহ ঘোনার গিয়াস উদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হল- পেকুয়া ফোরকান হাসপাতালের আবাসিক গাইনি মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা (২৮), হাসপাতালের ম্যানিজিং ডিরেক্টর ফোরকান উদ্দিন (৩৭), আবাসিক মেডিকেল অফিসার ডা. গালিব […]