দেশের তিন বিভাগে সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যায় আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বিষয়টি জানিয়েছেন। খো. হাফিজুর রহমান জানিয়েছেন, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। গত […]