কক্সবাজারের টেকনাফে দুইদিনে ৩২ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের মুখে পালিয়ে আসার পথে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় টেকনাফে নাফনদীতে ভেসে আসা শিশুসহ আরও ১৮ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় তাদের দাফন করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের শাহপরীরদ্বীপের তিনটি পয়েন্ট থেকে ১৮টি মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে মৃতদেহগুলো মাদ্রাসা ও স্কুল পড়ুয়া তরুণদের সহায়তায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। আগের […]