ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের প্রায় ২ হাজার শিক্ষার্থী টিফিন, গাড়ি ভাড়া বাঁচিয়ে গাজার নির্যাতিতদের জন্য লক্ষাধিক টাকা উত্তোলন করেন। এই টাকা গাজার মানুষের জন্য পাঠাতে বেছে নিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনকে। ফাউন্ডেশনের কার্যক্রম দেখেই তারা টাকার প্যাকেটটি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের হাতে তুলে দেন। ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, টিফিন, গাড়ি ভাড়া বাঁচিয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থী লক্ষাধিক টাকা উত্তোলন করেন। ভালোবাসার এ উপহার তারা ফাউন্ডেশনের হাতে তুলে দিয়ে […]