ভারতের বৃহৎ শিল্প গোষ্ঠী টাটা ট্রাস্টের চেয়াম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রয়াত শিল্পপতি রতন টাটার সৎভাই নোয়েল টাটা। শুক্রবার ( ১১ অক্টোবর) মুম্বাইয়ে এক বোর্ড মিটিংয়ে নোয়েলকে ট্রাস্টটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিবি বলছে, ২০০০ দশকের প্রথমদিকে টাটা গ্রুপে যোগ দেওয়ার পর থেকে নোয়েল টাটা ব্যবসায়ীক গোষ্ঠীটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নোয়েল ঘড়ি কোম্পানি টাটা স্টিল ও টাইটানের ভাইস চেয়ারম্যান। তার মায়ের নাম সিমোনে টাটা। ফরাসি বংশোদ্ভূত সুইস এই নারী রতন টাটার সৎ মা। সিমোনে টাটা […]