হালদা নদীতে মাছ শিকার করার সময় ৫ হাজার মিটার ঘেরাজাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন, উত্তর মার্দাশা ইউনিয়নের বিভিন্ন স্থান ও রাউজানের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবি এম মশিউজ্জামান। তিনি বলেন, হালদা নদীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অবৈধভাবে জাল বসিয়ে মাছ শিকার করার সময় এসব জাল জব্দ করা হয়। […]