চট্টগ্রামের সীতাকুণ্ডে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রায়হান উদ্দিন রাজু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে সৈয়দপুর ইউনিয়নের বগাচতর ভূঁইয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্বসৈয়দপুর গ্রামের সলিমুল্লাহর (খান সাহেব) ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সদ্য অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করা ছাত্র রায়হান উদ্দিন রাজু কয়েকজন বন্ধু মিলে আজ সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকার ভূঁইয়ারহাট খালে মাছ ধরতে যায়। এ সময় রাজুর জাল […]