চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এনায়েতবাজার ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে লাভলেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী। তিনি জানান, কোতোয়ালী থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট, ভাঙচুর করে থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় যে মামলা করা হয়েছে, ওই মামলায় সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে […]