চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া কমলমুন্সির হাটে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক আবুল কালাম (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। নিহত আবুল কালাম উপজেলার খরনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর খরনা এলাকার ফকিরপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে। আহতরা হলেন- মো. আব্দুল জব্বার প্রকাশ লিটা ও মর্জিনা বিনতে হ্যাপি। দুইজন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি উপজেলার কচুয়াই ইউনিয়নের ফারুকিপাড়া গ্রামে। জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০টায় কমলমুন্সির হাটের পূর্ব পাশে কক্সবাজারগামী কিং ট্রাভেলস পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৮৮৩৪)’র সাথে একটি নম্বরবিহীন সিএনজি […]