কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই ঘাতক আমির হোছন ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ নভেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আমির আব্বাস (৪২) উপজেলার পোকখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছাখালী গ্রামের মৃত নূরুল কবিরের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মৌলভী কামরুল হক জানান, শুক্রবার সীমানা বিরোধের জেরে বাকবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই আমির আব্বাসের মাথায় লাঠি দিয়ে আঘাত করে ছোট ভাই আমির হোছন। […]