চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে ১’জনকে ২০’হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১১ই জানুয়ারি) দুপুর ১’টার দিকে উপজেলার ছদাহা কেঁওচিয়া স্কুলের সামনে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে মিজানুর রহমান। অপরদিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাটি কাটার তথ্য পেয়ে অভিযান চালিয়ে একটি ডাম্পার জব্দ করা হয়। […]