ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক আগামী ৯ ডিসেম্বর। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, আগামী ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ২৭ এবং আরও একটি দেশের রাষ্ট্রদূতসহ ২৮ জনের সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, তাদের সঙ্গে আলোচনায় বাণিজ্য সেবার বিষয়টি আসবে। জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ, রোহিঙ্গা ইস্যুও প্রধান্য পাবে। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে […]