অগ্রহায়ণ প্রায় শেষ। কনকনে শীতে জানান দিচ্ছে পৌষের আগমনী বার্তা। কুয়াশা ভরা সকালে ঠাণ্ডা উপেক্ষা করে সবজি ক্ষেতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ ক্ষেত থেকে তুলছেন মুলা, বেগুন, ফুল-বাঁধাকপিসহ নানা শাক-সবজি। কেউ আবার ভার করে নিচ্ছেন হাট-বাজারে। আবার কোথাও দেখা যায় নতুন করে শাক-সবজি লাগানো হচ্ছে। চিরায়ত এই দৃশ্য দেখা যায় গ্রামাঞ্চলে। কৃষক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ধানের চেয়ে সবজি চাষে লাভ বেশি পাওয়ায় কৃষকেরা এখন সবজি চাষে ঝুঁকে পড়ছেন। কৃষি বিভাগের তথ্যে দেখা […]