কক্সবাজারে ২ লাখ ৫৫ হাজার ইয়াবাসহ মো. ছলিম নামে একজন মাদককারবারিকে আটক করেছে র্যাব-১৫। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে সদর থানা এলাকার মাঝিরঘাট ফুটবল মাঠ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবরে দুইজন মাদককারবারি মোটরসাইকেলে পালানোর চেষ্টাকালে মো. ছলিমকে আটক করতে পারে এবং অন্যজন পালিয়ে যায়। আটক ছলিমের কাছ থেকে ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে […]