চট্টগ্রামের মাদ্রাসা শিক্ষার্থীদের বেসরকারি বৃত্তি প্রকল্প আন্-নাবিল বৃত্তি পরীক্ষা’২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) চট্টগ্রাম নগরীর ১০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে আসেন আন্-নাবিল বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। এ সময় মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে বৃত্তি পরীক্ষার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন তিনি। এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন আন্-নাবিল বৃত্তি প্রকল্পের পরীক্ষা […]