কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজাকে (২৫) জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহান সাদিকের আদালতে শাওনকে তোলা হয়। এ সময় আদালত দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেন। এ সময় আদালতে শাওনের পক্ষে শুনানি করেন আইনজীবী জসিম মেহেদী, দুলাল মিয়া পাটোয়ারী ও আব্দুর রহিম পরান। মামলার জামিন শুনানি চলাকালে আদালত চত্বরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ […]