চট্টগ্রামের হাটহাজারীতে মানসিক ভারসাম্যহীন একজনকে বলাৎকারের সময় হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে এক মাদ্রাসাশিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। বুধবার (১৯ মার্চ) ভোররাতে হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুরের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। জনতার হাতে আটক শিক্ষার্থী অলিউল্লাহ নওগাঁ জেলায় রানীনগর থানার কুসুমবীর ইউপির পাচুরপুর এলাকার আব্বাস আলীর ছেলে। জানা গেছে, অলিউল্লাহ পৌর এলাকার মাদ্রাসাশিক্ষার্থী হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি হাটহাজারী পৌরসভা এলাকায় বসবাস করে আসছিলেন। আজ বুধবার ভোররাত ৪টায় অলিউল্লাহ মানসিক ভারসাম্যহীন একব্যক্তিকে বলাৎকার করার সময় স্থানীয় এক যুবকের নজরে […]