চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

মিরসরাইয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ, ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি
মিরসরাইয়ে ছাত্রশিবিরের ‘জুলাই সনদ’ দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

মিরসরাইয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ, ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি

মিরসরাই সংবাদদাতা

৩১ জুলাই, ২০২৫ | ৯:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘জুলাই গণহত্যা’র বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। সমাবেশ থেকে সরকারকে দ্রুত ‘জুলাই সনদ’ ঘোষণার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে মিরসরাই প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন মিরসরাই থানা ছাত্রশিবিরের সভাপতি সাবিক হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার বলেন, ছাত্র ও জনতার রক্তের বিনিময়ে যে গণঅভ্যুত্থান হয়েছে, তা ইতিহাসে স্পষ্ট। কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি দেওয়া হয়নি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির নুরুল কবির। আরও বক্তব্য দেন চট্টগ্রাম জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলী, রাঙামাটি জেলা শিবিরের সাবেক সভাপতি সাহেদুল ইসলাম সাফি, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি সাকিব চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সরকার জুলাই সনদ ঘোষণা করেনি। ৩৬ জুলাইয়ের আগেই এই সনদ ঘোষণা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

 

পূর্বকোণ/সময়/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট