চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে মুরগির খামারসহ ১ হাজার মুরগি ও নগদ ৬০ হাজার টাকা পুড়ে গেছে। এতে তার কপাল পুড়ল। বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার এ ঘটনা ঘটে। খামারের মালিক মোজাফফর আহমদ জানান, গতকাল রাতে বাড়িতে ঘুমাচ্ছিলাম। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। খামারে রাখা আমার নগদ ৬০ হাজার টাকাও পুড়ে গেছে। পূর্ব শত্রুতার জেরে কেউ এই ঘটনা ঘটিয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়য়ক্ষতির পরিমাণ সাড়ে […]