বান্দরবানের আলীকদমে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৪ মার্চ স্কুল ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে জানা যায়। বুধবার (১৯ মার্চ) এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটক করেছে আলীকদম থানা পুলিশ। আটকরা হল, মো. করিম (১৯), মো রাসেল (২১), আব্দুল মুবিন (২০) ও মো. ইকবাল (২৪)। সবাই আলীকদম উপজেলার মংচা পাড়ার বাসিন্দা। পারিবারিক তথ্য সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী মাতামুহুরী নদীতে গোসল করে বাড়িতে আসার সময় ইভটিজিং ও পরে মুখ চেপে ধরে তামাক […]