আওয়ামী লীগকে গণহত্যাকারী ও ফ্যাসিস্ট দল আখ্যায়িত করে আইনের মাধ্যমে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দাবিতে সারাদেশে বিক্ষোভের আহ্বান জানিয়েছে দলটি। এছাড়া ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন সারাদেশে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা […]