চট্টগ্রামের বায়েজিদ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ফরহাদ উদ্দিন মজনুকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৩ জুন) রাতে নগরীর পূর্ব শহীদ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মজনুর বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদ নগরপুর এলাকার কামাল উদ্দিনের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মজনু বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছে। এরপর শুক্রবার রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম র্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন […]