কক্সবাজারের পেকুয়ায় এক শিশুকে ধষর্ণের অভিযোগে মূল আসামি আদরসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১০ মে ) রাত ৮ টার দিকের এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে আদরসহ ৫ জনকে আসামি করে গতকাল রবিবার (১১ মে) পেকুয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তাররা হলেন- পেকুয়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৌলভী পাডার মোহাম্মদ ইলিয়াছের পুত্র আদর (২১), একই এলাকার নুরুল আমিনের পুত্র মোহাম্মদ মিজান (৩৪), পুতুন আলীর পুত্র খোরশেদ (৩৯), পুতন আলীর পুত্র […]