ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়নের তেলপারই খাল ও পাশের এক গভীর ডোবায় পাওয়া গেছে দুই হাজারেরও অধিক কোরবানি পশুর চামড়া। এই নিয়ে ফটিকছড়ি থানায় ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। ধারণা করা হচ্ছে ব্যবসায়ীরা চামড়ার উপযুক্ত দাম না পাওয়ায় এসব পশুর চামড়া খালে, ডোবায় ফেলেছে। গত ১০ জুন সকাল হতে এসব চামড়া উপজেলা প্রশাসন স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্যদের সহায়তায় শ্রমিকের মাধ্যমে সংগ্রহ করে তা পুঁতে পেলানো ব্যবস্থা করেন। তিনদিন ধরে ১০ জন শ্রমিক নৌকাসহ বিভিন্ন মাধ্যমে পঁচা গলা […]