চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবার মৌলভী আমানত খান পরিবার। বর্ণাঢ্য আয়োজনে ২২ ফেব্রুয়ারি নগরীর চৌমুহনী রেংকন টাওয়ার খান প্লাজার ১৭ তলায় রুপটপে অনুষ্ঠিত হলো মৌলভী আমানত খান পরিবারের ৫ম মিলনমেলা। নেচে, গেয়ে, আড্ডায় মেতে উঠেন খান পরিবারের সদস্যরা। স্মৃতিচারণে উঠে আসে অতীতের দিনগুলোর কথা। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আকরাম খানের পুত্র কাউন্সিলর নিয়াজ মোহম্মদ খান। মিলনমেলায় অংশ নেন ইঞ্জিনিয়ার ইব্রাহিম খান, আকমাম খান, ড. শাহনেওয়াজ খান, ড. ফয়েজ খান, ডাক্তার আয়েশা খান, এনায়েত উল্লাহ খান, ড. নিজাম উদ্দিন, শামা খান, সালাউদ্দিন […]