আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় গত ৩০ মে ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে আটকে পড়া কয়লাবাহী দুই জাহাজ। জাহাজের কারণে স্রোতের গতিপথ বদলে গেছে। ছিঁড়ে গেছে বালিভর্তি জিও ব্যাগ। এই অবস্থায় শত বছরের পুরনো মসজিদ, কবরস্থান, এতিমখানা ও বেড়িবাঁধ হুমকির মুখে। বর্তমানে গহিরা সমুদ্র উপকূলের এক কিলোমিটারেরও বেশি এলাকার বিভিন্ন স্থানে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনরোধে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সাগরের ঢেউয়ের তোড়ে আগামী কয়েক মাসের মধ্যে মসজিদ ও কবরস্থান সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে বলে […]