চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হক সাব (২৭)সহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ানশুটার গান ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। শনিবার (৯ আগস্ট) বিকালে কক্সবাজার শহরের লাবনী পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামের শাহ আলমের ছেলে মো. হক সাব (২৭), একই এলাকার মুক্তার হুজুর বাড়ির আবুল হোসেনের ছেলে মো. আবু সাইদ (২৭), হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ প্রকাশ ডাক্তার […]