কক্সবাজারের টেকনাফে পানিবন্দি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তাসহ নিরাপদ আশ্রয়ে থাকা লোকজনদের দৈনিক তিনবেলা খাবার দিচ্ছে প্রশাসন। স্থানীয়রা জানান, টানা সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রায় ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানিবন্দি রয়েছে কয়েক হাজার পরিবার। সেই সঙ্গে পাহাড়ধসে ৭টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে থাকা বসবাসকারীদের মাঝে দৈনিক তিনবেলা খাবার দেওয়া হচ্ছে বলে জানা গেছে। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী বলেন, […]