চট্টগ্রামের বোয়ালখালীতে দাঁড়িয়ে থাকা এক সিএনজি অটোরিকশাকে আরেক অটোরিকশার ধাক্কা দিলে অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার আরাকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও অটোরিকশা যাত্রী মো.জয়নাল আবেদীন বলেন, আরকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সামনে কালুরঘাটগামী এক অটোরিকশা থেকে যাত্রী নামানোর সময় পেছন দিক থেকে আসা আরেকটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ও পেছন দিক থেকে ধাক্কা দেওয়া দুই অটোরিকশার যাত্রীরা আহত হন। […]