হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া বাজারের পাশে হালদা নদীর উপর (বহরম মাঝির ঘাট) বাঁশের সাঁকোটি হালদা নদীর প্রবল পানির স্রোতে ভেঙে তলিয়ে যায়। সাঁকোটি ভেঙে যাওয়ায় তিন উপজেলার উভয় দিকের জনগণ ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদিও বা প্রবল স্রোতের মধ্যে ছোট একটি ডিঙ্গি নৌকার মাধ্যমে অল্প সংখ্যক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বিশেষ প্রয়োজনে পারাপার করছে। সাঁকোটি না থাকায় এতে বাড়ছে ঝুঁকি ও দুর্ভোগ। জানা যায়, আজ থেকে প্রায় ৫০ বছর আগে হাটহাজারী ও রাউজান উপজেলার নাঙ্গলমোড়া […]