চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) রাতে উপজেলার বখতপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের চারা বটতল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটক হল- মো. জনি (২০), আরিফ হোসেন (২০), সামিউল ইসলাম সম্রাট (২১), আল আমিন বাপ্পি (২২) ও মো. নাঈম (২২)। তারা চট্টগ্রাম নগরীর খুলশী ওয়ারলেস সেগুন বাগান ২ নম্বর কলোনিতে বসবাস করে আসছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে […]