সৌদি আরবে হুতিদের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বন্ধ রয়েছে ফ্লাইট চলাচল। সংকট শুরুর পর স্থগিত হয়ে গেছে ঢাকা থেকে সৌদি আরবগামী ৮৯ ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ১৪ হাজার ৬৫৫ যাত্রী।
বুধবার (১৪ অক্টোবর) বিকালে এ তথ্য জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ।
তিনি জানান, এ পর্যন্ত সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে ৩৯টি। এছাড়া, ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৫০টি।
কাওছার মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















