চট্টগ্রাম সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১২ অক্টোবর, ২০২৬ | ১০:৪৬ পূর্বাহ্ণ

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা।
 
 
সোমবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
 
 
জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি লেফটেন্যান্ট (অব.) গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট