নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি যাওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নাটোর শহরের নিচা বাজারের নুর গার্মেন্টস নামের একটি দোকান থেকে ওই ল্যাপটপসহ ব্যাগটি উদ্ধার করে পুলিশ। রাত ১০টার দিকে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
রোববার রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদরের কাফুড়িয়া পট্টি এলাকার একটি কাঁপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, সাত তারিখে ল্যাপটপ হারোনোর পর আজ রাতে অন্তর কুমার সাহা নামে এক যুবকের কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তার বাবা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেসে নাটোর থেকে নওগা যাওয়ার পথে মাধনগর স্টেশন এলাকায় একটা সিটের নিচে এই ল্যাপটপটা উনি পান। পরে এটা নিয়ে উনার শ্বশুড় বাড়ি নওগাতে চলে যান এবং ছেলে অন্তরকে জানান। এরপর এটা রেখে পরে বিষয়টা দেখার কথা বলে বাবাকে বলে অন্তর। আজকে যখন উনারা নাটোরে আসেন আমাদের টিম উনাদের ট্র্যাক করে ল্যাপটপটি উদ্ধার করে। অন্তর ও অন্তরের বাবা আমাদের হেফাজতে আছে। এখনও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
এটা অত্যন্ত খুশির বিষয় আমরা ল্যাপটপটি উদ্ধার করেছি। ক্রিলের সাথে আমাদের কথা হয়েছে তিনিও খুশি হয়ছেন। উনার অন্যান্য যে মালামাল রয়েছে সেগুলোও উদ্ধারে আমরা কাজ করছি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
পূর্বকোণ/পারভেজ


















