চট্টগ্রাম শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯

অনলাইন ডেস্ক

৯ অক্টোবর, ২০২৬ | ৬:৪৪ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪৯ জন।
 
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৬৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ০৯ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লক্ষ দুই হাজার ৮৯৩ জন।
 
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮১ জন, গত ১৫ মার্চ থেকে ০৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২ হাজার ১৯৭ জন।
 
গত ১৫ মার্চ থেকে ০৯ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮০ হাজার ৮৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭২ হাজার ৭০৫ জন।
 
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ০৯ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে।
 
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ০৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট