চট্টগ্রাম বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

আগামীকাল আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

৭ অক্টোবর, ২০২৬ | ৭:০০ অপরাহ্ণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল  বিকেল ৫টায় এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
 
বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফ্লোরে আয়োজিত আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
 
তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবার থেকে সার্বিক বিষয় শুনবেন এবং বিচার প্রক্রিয়ায় সরকারের দিক থেকে যতটুকু সহযোগিতা করা যায়, সে বিষয়ে আলোচনা করবেন।
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট