চট্টগ্রাম মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

অনলাইন ডেস্ক

৬ অক্টোবর, ২০২৬ | ৩:২৬ অপরাহ্ণ

ভারতীয় ভিসার আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা প্রকাশ করেছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার (৬ অক্টোবর) এক নির্দেশনায় অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলার সময় ও বুকিংয়ের সময়সীমা জানানো হয়।

 

আইভ্যাকের তথ্য অনুযায়ী, একসঙ্গে পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ থাকবে। সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের স্লট খালি থাকা সাপেক্ষে বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে এসব অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করা হবে।

 

নির্দেশনায় আরও জানানো হয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা থাকতে পারে। তবে এ সময়ও নির্ভর করবে সংশ্লিষ্ট ভিসা বিভাগের আসনসংখ্যা ও প্রাপ্যতার ওপর।

 

নতুন নিয়ম অনুযায়ী, কোনো আবেদনকারী একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে পারবেন না। বুকিংয়ের ক্ষেত্রে কেবল পরবর্তী দুই সপ্তাহের মধ্যে থাকা তারিখগুলো বেছে নেওয়া যাবে।

 

আইভ্যাক আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে নির্ধারিত সময়সূচি ও স্লটের প্রাপ্যতা দেখে আবেদন করার পরামর্শ দিয়েছে।

 

পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট