চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০

হাম উপসর্গে চট্টগ্রামে প্রাণ গেল একজনের, দেশে মোট মৃত্যু ১১১০

অনলাইন ডেস্ক

১ অক্টোবর, ২০২৬ | ৫:৪৫ অপরাহ্ণ

হাম উপসর্গে চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩২ জন।

 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

 

এতে বলা হয়- চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে ৮২ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৬০২ জন।

 

এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ১৩২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯২ হাজার ৮৬৩ জনে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট