চট্টগ্রাম শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

জাসদের ‘প্রতিনিধি সভা’ থেকে আওয়ামী লীগ সন্দেহে আটক অন্তত ৩০

জাসদের ‘প্রতিনিধি সভা’ থেকে আওয়ামী লীগ সন্দেহে আটক অন্তত ৩০

অনলাইন ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:৪১ অপরাহ্ণ

রাজধানীর জিপিও এলাকার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রায় ৩০ থেকে ৪০ জনকে আটক করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া উইংয়ের ডেপুটি কমিশনার আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা জাসদ কার্যালয়ের ভেতরে সভা করছেন ও ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন- এমন গোপন তথ্যের ভিত্তিতে পল্টন থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা ছিল আজ। সারা দেশ থেকে প্রায় ৪০০ নেতা-কর্মী প্রতিনিধি সভায় যোগ দেন। সকাল সাড়ে ১০টায় তাঁদের অনুষ্ঠান শুরু হয়। তিনি দাবি করেন, প্রথমে বিএনপির নেতা–কর্মীরা এসে তাঁদের নেতা–কর্মীদের মারধর করেন। সেখানে পুলিশ সদস্যরা ছিলেন। পরে বিকেলে পুলিশ এসে নেতা–কর্মীদের আটক করতে শুরু করে। তাঁদের কোনো নেতা–কর্মী বের হতে পারেননি। পর্যায়ক্রমে সবাইকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ।

ডিএমপি মিডিয়া উইংয়ের ডেপুটি কমিশনার আক্তার হোসেন আরও জানান, আটকদের পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট