দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগের মামলায় জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ৪ দিনের এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ৩টার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামে আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ২২ মিনিটের দিকে একটি মাইক্রোবাসে করে শেরেবাংলা নগর থানা পুলিশ তাদের আদালতে নিয়ে আসে। তাদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
পরে আদালতে তুলে শুনানিতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন পুলিশ। শুনানি শেষে তাদের যথাক্রমে চার দিন ও একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
পূর্বকোণ/রাকিব
















