চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার কত বেতন হলো

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার কত বেতন হলো

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৫১ অপরাহ্ণ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে-স্কেলের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে সরকার

শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ শীর্ষক এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো গত ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে, ফলে বকেয়া অর্থও পাবেন কর্মকর্তা-কর্মচারীরা। প্রজ্ঞাপনে ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ১০০% বাড়ানো হয়েছে। আর ১২তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ধাপে ধাপে বাড়িয়ে সর্বোচ্চ ১৪২% পর্যন্ত করা হয়েছে।

১ম গ্রেডে নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। ২য় গ্রেডে ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা। ৩য় গ্রেডে ৫৬ হাজার ৫০০ থেকে ৯৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। ৪র্থ গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ৫০ হাজার থেকে বেড়ে ১ লাখ টাকা এবং ১ম থেকে ৫ম গ্রেডের ক্ষেত্রে ৫ম গ্রেডে ৪৩ হাজার থেকে বেড়ে ৮৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

৬ষ্ঠ গ্রেডে ৭১ হাজার, ৭ম গ্রেডে ৫৮ হাজার, ৮ম গ্রেডে ৪৬ হাজার, ৯ম গ্রেডে ৪৪ হাজার এবং ১০ম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ৩২ হাজার টাকায় উন্নীত হয়েছে। ১১তম গ্রেডে প্রারম্ভিক বেতন ২৫ হাজার টাকা, ১২তম গ্রেডে ২৪ হাজার টাকা, ১৩তম গ্রেডে ২৪ হাজার টাকা এবং ১৪তম গ্রেডে ২০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। ১৫তম ও ১৬তম গ্রেডে বৃদ্ধির হার ১৩৫%। ১৭তম গ্রেডে ১৩৮%, ১৮তম গ্রেডে ১৩৯%, ১৯তম গ্রেডে ১৪১% এবং ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৪২% বৃদ্ধি পেয়ে মূল বেতন দাঁড়িয়েছে ২০ হাজার টাকায়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৪০% এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০% হারে সুবিধা পাবেন, যা গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সাথে যুক্ত হবে।

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন। এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোয় নির্ধারিত বাড়তি মূল বেতনের শতভাগ কার্যকর হবে।

এ ছাড়া ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর অন্যান্য সব ভাতা পাওয়া শুরু করবেন। একইভাবে পেনশন সুবিধাভোগীরাও নতুন কাঠামো অনুযায়ী প্রাপ্য সুবিধা পাবেন।

পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট