চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ একমাত্র ছেলের মরদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় শিক্ষক মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে লাশ হল অপ্রতিম

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২:০৭ অপরাহ্ণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের নিখোঁজ একমাত্র সন্তান অপ্রতিমের (১৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। রাতে এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

 

১৩ বছর বয়সী অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। ছেলেকে খুঁজে পেতে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন তার মা নাহিদা বেগম। সেখানে তিনি জানান, মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বন্ধুদের সঙ্গে বের হওয়ার পর থেকে অপ্রতিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

 

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও তার স্বজনরা।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট