চট্টগ্রাম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল

মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:০৬ অপরাহ্ণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রীদের মধ্যে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে আসা ওই ফ্লাইটে আকাশে থাকা অবস্থায় দুই যাত্রীর মধ্যে এই ঘটনা ঘটে।
 
 
 
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রথমে দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে একজনের গায়ের টি-শার্ট ছিঁড়ে যায়। আকস্মিক এই ঘটনায় বিমানে থাকা অন্য যাত্রী, শিশু ও বয়স্করা আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানের কেবিন ক্রু ও সহযাত্রীরা এগিয়ে এসে দুজনকে থামান ও পরস্পরের থেকে সরিয়ে দেন।
 
 
 
ঘটনাটি সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বলেন, বিষয়টি তাঁর জানা নেই, তিনি বিস্তারিত খোঁজ নিচ্ছেন।
 
 
 
 
পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট