চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

যশোরে ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, আড়তদারকে জরিমানা

ভারতের ইলিশ দেশি বলে বিক্রি, আড়তদার গুনল জরিমানা

অনলাইন ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:১০ অপরাহ্ণ

যশোর বড় বাজারে ভারতীয় ইলিশকে ‘দেশি ইলিশ’বলে বিক্রি করার অভিযোগে কর্ণফুলী ফিস নামের একটি আড়তকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ সেপ্টেম্বর)মাছের বাজারে অভিযান চালিয়ে কর্ণফুলী ফিস নামের একটি আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য ও ক্রয়-বিক্রয়ের কাগজপত্র দেখাতে পারেনি আড়তদার। এ সময় মাছের বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান মনিটরিং করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্ধারিত মূল্যে ভারতীয় ইলিশ বিক্রি এবং আমদানি-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।এসময় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশের বাজারের ঘাটতি মেটাতে ভারত থেকে ইলিশ আমদানি করা হচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে ১৯টি আমদানিকারকের মাধ্যমে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি করা হয়েছে।

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট